News71.com
 International
 30 Jul 19, 07:20 PM
 192           
 0
 30 Jul 19, 07:20 PM

সৌদিত দাফনের আগে উঠে বসলো মৃত মানুষ॥দেখেই ইমামের মৃত্যু

সৌদিত দাফনের আগে উঠে বসলো মৃত মানুষ॥দেখেই ইমামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ দাফনের আগে মৃত ব্যক্তির বেঁচে ওঠার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। তবে সৌদি আরবের এই ঘটনা সবাইকে চমকে দেবে। জানাযা করার সময়ে মৃতদেহ নড়েচড়ে উটে বসেন। তা দেখে মৃতব্যক্তিকে দাফনের জন্য আসা ইমামের মৃত্যু হয়েছে। সৌদি আরবের ‘লাইফ ইন’ নামে একটি ওয়েবসাইটে তথ্য সূত্রে জানা গেছে, হাসাপাতালে চিকিৎসার সময়ে মৃত বলে ঘোষণা করা হয়েছে একজনকে। তবে সেই সময়ে তার মৃত্যু হয়নি। তার শ্বাস প্রশ্বাসে ধীর গতিতে হচ্ছিল। এতটাই ধীর গতিতে শ্বাস নিচ্ছিলেন যে চিকিৎসকের মৃত বলেই শুধু ঘোষণা করেননি, ডেথ সার্টিফিকেটও দিয়েছেন। এরপর ওই মৃত ব্যক্তিকে দাফনের আয়োজন করা হয়। ইমাম এসে জানাযা করার সময়ে মৃতদেহ নড়েচড়ে উটে বসেন। এই দৃশ্য দেখা হৃদরোগে আক্রান্ত হন ওই ইমাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন