News71.com
 International
 31 Jul 19, 11:24 AM
 159           
 0
 31 Jul 19, 11:24 AM

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য আমেরিকাই দায়ী॥ চীন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য আমেরিকাই দায়ী॥ চীন

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি বাদ দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। পাশাপাশি ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি না করার কথাও বলেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গত সোমবার সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। চীনা সরকারি বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য তিনি আমেরিকাকে দায়ী করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে ধৈর্য ধরতে হবে। তিনি আরো বলেন, পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চাওয়া ছিল এবং এর মাধ্যমেই চলমান উত্তেজনা কমানো সম্ভব। পরমাণু সমঝোতা নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত গত রোববারের বৈঠক সম্পর্কে জানতে চাইলে হুয়া চনুইং বলেন, সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে চীন এবং পরমাণু সমঝোতার পরিকাঠামোর ভেতরে থেকেই মতপার্থক্য দূর করার কথা বলেছে। তার দেশ পরমাণু সমঝোতার বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন