News71.com
 International
 31 Jul 19, 11:28 AM
 162           
 0
 31 Jul 19, 11:28 AM

সিঙ্গাপুরে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু॥

সিঙ্গাপুরে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন। গত সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পরিবেশ সংস্থা (এনইএ) এক যৌথ বিবৃতিতে এ কথা জানায় বলে স্থানীয় গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ ব্যক্তির মধ্যে ৪ জন পুরুষ গত ৩০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে মারা গেছেন। ৯ জনের মধ্যে হৌগ্যাং এভিনিউ ফাইভ এলাকায় ৩০ জুন ডেঙ্গুতে প্রথম ব্যক্তি (৭০) মারা যান। এরপর ওই এলাকায় ১২ জুলাই পর্যন্ত আরো চারজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গত ১৬ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো তিন ব্যক্তির মৃত্যু হয়। ইউনোস ক্রিসেন্ট এলাকার বাসিন্দা ৭৭ বছর বয়সী এক ব্যক্তি এই তিনজনের একজন। এরপর ২০ জুলাই পর্যন্ত এই এলাকায় ছয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

এনইএ কর্তৃপক্ষ জানায়, ২৮ জুন ইউনোস ক্রিসেন্ট এলাকা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে আটটি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। এনইএ আরো জানায়, বেডক রিজার্ভয়ার রোডে বসবাসরত ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ওই এলাকায় ২০ জুলাই পর্যন্ত ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয় বলে এনইএ জানায়। এনইএ কর্তৃপক্ষ এলাকাটি থেকে ১১টি মশার প্রজননস্থল ধ্বংস করে। এগুলোর মধ্যে পাঁচটি প্রজননস্থল ছিল বাসাবাড়ির প্রাঙ্গণে। সিঙ্গাপুরে ডেঙ্গুতে মারা যাওয়া সর্বশেষ চারজনের মধ্যে সম্প্রতি যিনি মারা গেছেন তাঁর বয়স ৪৬ বছর। ২০১৬ সালে সিঙ্গাপুরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয়। এর আগে চলতি বছরের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পাঁচজন। গত মাসে ৮৪ বছর বয়সী এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন