News71.com
 International
 31 Jul 19, 01:58 PM
 189           
 0
 31 Jul 19, 01:58 PM

জম্মু–কাশ্মীরে অক্টোবর মাসেই বিধানসভা নির্বাচন চায় বিজেপি॥ভূস্বর্গ নিয়ে তৈরি হচ্ছে রাজনৈতিক নকশা  

জম্মু–কাশ্মীরে অক্টোবর মাসেই বিধানসভা নির্বাচন চায় বিজেপি॥ভূস্বর্গ নিয়ে তৈরি হচ্ছে রাজনৈতিক নকশা   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের অক্টোবর মাসেই জম্মু–কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। এমনটাই চাইছে বিজেপি। দলীয় সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে এই মর্মে বুধবার দাবিও জানানো হবে বলে খবর। অক্টোবরেই উপত্যকায় নির্বাচন করাতে চান দলের নেতারা। তবে তা হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ২০১৮ সালের জুন মাসে জম্মু–কাশ্মীরের বিজেপি–পিডিপি জোট ভেঙে যায়। আর নভেম্বরে ভেঙে দেওয়া হয় জম্মু–কাশ্মীর বিধানসভা। ফলে সেখানে জোট সরকার পড়ে যায়। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মেহবুবা মুফতি মন্ত্রিসভা ভেঙে দেয় বিজেপি বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার বিধানসভা দখল করতে চায় তারা। তাই এই নিয়ে বৈঠকও হয়েছে বলে খবর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি’র কার্যকারী সভাপতি জেপি নাড্ডা, জম্মু–কাশ্মীরের বিজেপি’র প্রধান রবীন্দর সিং রায়না এবং দলের জাতীয় সভাপতি রাম মাধব। সেখানে তাঁরা একমত হন এই বছরই বিধানসভা নির্বাচন করাতে হবে। ফলে নির্বাচনের আগে দলের প্রচার কেমন হবে তা নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন