News71.com
 International
 31 Jul 19, 06:31 PM
 154           
 0
 31 Jul 19, 06:31 PM

আফগানিস্তানে হাইওয়েতে বোমা বিস্ফোরণ॥নিহত ৩৪

আফগানিস্তানে হাইওয়েতে বোমা বিস্ফোরণ॥নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের আব খোরমা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১৭ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার সকালে দেশটির হেরাত-কান্দাহার হাইওয়েতে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী রয়েছে। ফারাহ পুলিশ প্রধানের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে চলাচল করার সময় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। আফগান সরকারের মুখপাত্র সাদিক সিদ্দিকি এ বোমা হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। এর একদিন আগে দেশটির কান্দাহার অঞ্চলে আত্মঘাতি হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে ৩ শিশু নিহত ও অপর ২৩ জন আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন