News71.com
 International
 01 Aug 19, 01:23 PM
 172           
 0
 01 Aug 19, 01:23 PM

ভারতের রাজ্যসভায় তিন তালাক বিল পাস॥ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

ভারতের রাজ্যসভায় তিন তালাক বিল পাস॥ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বহুল আলোচিত তিন তালাক বিল পাসের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমঙ্গের সাধারণ মানুষ। এ খবর ছড়িয়ে পড়ার পর মিষ্টি বিতরণের পাশাপাশি বিভিন্ন জায়গায় বিজেপির উদ্যোগে আনন্দ র্যা লি বের করা হয়। এর মাধ্যমে, ভারতের মুসলিম নারীদের সুরক্ষা এবং স্বাধীনতা বাড়বে বলে মনে করছেন তারা। তবে তূণমূল কংগ্রেস, কংগ্রেসসহ অনেকেই ভারতীয় এর বিরোধিতাও করেছেন। ভারতের রাজ্যসভায় তিন তালাককে নিষিদ্ধ করে বিল পাস হওয়ায় গতকাল বুধবার কলকাতার বিধাননগরে এভাবেই উল্লাস করতে দেখা যায় বিজেপি নেতাকর্মীদের। এতে যোগ দেন অনেক সাধারণ মানুষও।


তারা বলছেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে ইশতেহার দিয়েছিল, তা পূর্ণ করায় তারা খুশি। এক নারী জানান, আমি খুবই খুশি। তালাকের ব্যাপারে যে আইন পাশ করেছে, এজন্য আমরা আনন্দ করছি। যদিও তূলমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামদগুলোর একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। অনেক বিরোধী নেতা এটিকে অযাচিত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। পশ্চিমঙ্গে মোট জনসংখ্যার ২৫ শতাংশ মুসলিম। মৌখিক তিন তালাক সংক্রান্ত লক্ষাধিক মামলা বর্তমানে রাজ্যের আদালতে ঝুলছে। এই বিল পাস হওয়ায় নারীরা ন্যায় বিচার পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন