News71.com
 International
 01 Aug 19, 01:34 PM
 186           
 0
 01 Aug 19, 01:34 PM

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত॥

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছে বলে দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কবে বা কোথায়, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। গত বছরের মাঝামাঝি হামজাকে শেষ বারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল। একটি ভিডিও বার্তায় সৌদি আরবকে হুমকি দেয় সে, আমেরিকার সঙ্গে হাত মেলালে তার মাশুল দিতে হবে তাদের। সৌদি রাজ পরিবারকেও হুঁশিয়ারিও দেয় সে। ২০১৮ এর মার্চ মাসে আমেরিকা ঘোষণা করে হামজার মাথার দাম দশ লাখ ডলার। তখন ওসামা-পুত্রের নাগরিকত্ব খারিজ করে দেয় সৌদি আরব। আর তার পরেই সৌদি আরবকে হুমকি দিয়ে ভিডিও বার্তা প্রকাশ করে হামজ়া। কিন্তু তার পরে আর প্রকাশ্যে আসেনি। সে কোথায় ঘাঁটি গেড়ে রয়েছে, জানা যায়নি। তবে মার্কিন গোয়েন্দা বাহিনী এফবিআইয়ের ধারণা ছিল, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া ও ইরানেই ঘোরাফেরা করত হামজ়া।

১৯৮৯ সালে সৌদি আরবের জেদ্দায় জন্ম হামজ়ার। ওসামা এবং তার আর এক ছেলে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন নেভি সিলের হাতে নিহত হওয়ার পরে আল কায়দার নেতা নির্বাচিত হয় আয়মান আল জাওয়াহিরি। এই জাওয়াহিরিই ২০১৫ সালে এক অডিও বার্তায় হামজাকে আল কায়দার ‘অন্যতম প্রধান নেতা’ বলে ঘোষণা করে। হামজ়ার বয়স তখন ২৬। আল কায়দার আর এক শীর্ষ নেতা আবদুল্লা আহমেদ আবদুল্লার মেয়ের সঙ্গে তার বিয়ের কথাও প্রকাশ্যে আসে। ২০১৫ থেকে ২০১৮ একাধিক ভিডিও ও অডিও বার্তায় তরুণদের ওসামার আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমি দুনিয়ায় হামলা চালানোর জন্য বার্তা দিত হামজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন