News71.com
 International
 01 Aug 19, 07:36 PM
 174           
 0
 01 Aug 19, 07:36 PM

১০ বাংলাদেশি নারীকে দেহ ব্যবসায় বাধ্য করলো এক মালয়েশিয়ান নাগরিক॥

১০ বাংলাদেশি নারীকে দেহ ব্যবসায় বাধ্য করলো এক মালয়েশিয়ান নাগরিক॥

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ও এক ভারতীয় নারীকে দেহ ব্যবসার জন্য পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির এক গাড়ি চালককে অভিযুক্ত করেছেন আদালত।গত বুধবার মালয়েশিয়ার দুটি সেশন কোর্ট তাকে অভিযুক্ত করে। মালয় মেইলের খবরে বলা হয়, ভিকটিম ও ১০ বাংলাদেশি ও এক ভারতীয় নারীর মধ্যে ৩ বাংলাদেশিকে নারীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আজুরা আলভি। তিনি অ্যাপ এর মাধ্যমে রাইড শেয়ারিং কোম্পনিতে চালক হিসেবে কাজ করেন। সো লিয়ন নামে আরেক অভিযুক্তর সহায়তায় তিনি অপরাধ সংঘটন করেন। বর্তমানে আজুরা আলভি জামিনে রয়েছেন। তাকে প্রতিমাসের প্রথম সপ্তাহে পার্শ্ববর্তী থানায় রিপোর্ট করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন