
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুর তুতিকোরিন বন্দর কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন মালদ্বীপের সাবেক উপ-রাষ্ট্রপতি আহমেদ আদিব। জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়েছে ।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদ আদিব পণ্যবাহী একটি জাহাজের ক্রু সেজে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তুতিকোরিন বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মালদ্বীপের সাবেক উপ-রাষ্ট্রপতি আহমেদ আদিবকে আটক করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরের সত্যতা জানার চেষ্টা করছে বলেও জানানো হয়েছে।