News71.com
 International
 02 Aug 19, 01:24 PM
 159           
 0
 02 Aug 19, 01:24 PM

পর্যটকদের আকর্ষন করতে অন এরাইভাল ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা॥

পর্যটকদের আকর্ষন করতে অন এরাইভাল ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটন খাতকে চাঙা করতে অন এরাইভাল ভিসা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ভারত, চীন ও যুক্তরাজ্যসহ অন্তত ৪৮টি দেশের নাগরিকরা এই সুবিধার আওতাভূক্ত হবে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। পর্যটন শ্রীলঙ্কার তৃতীয় বহত্তম আয়ের উৎস। ইস্টার সানডে তে সন্ত্রাসী হামলার ঘটনার পর শ্রীলঙ্কায় আশঙ্কাজনক হারে পর্যটক সংখ্যা কমে গেছে। এই অবস্থায় পর্যটন খাতকে গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৫০ জন মারা গেছেন। যার মধ্যে বিদেশি নাগরিকই রয়েছে ৪২ জন। তথাকথিত ইসলামি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালায়। সেই হামলার পর থেকে দেশটিতে বিদেশি পর্যটক সংখ্যা ৭০.৮ শতাংশ কমে গেছে। এক দশক আগে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর পর্যটন খাতে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে এখন।

লঙ্কান সরকারের এক ডকুমেন্টের সূত্র ধরে রয়টার্স জানিয়েছে, মন্ত্রিসভা এই ভিসা দেয়ার বিষয়ে একমত হয়েছে। ভিসার জন্য ২০ থেকে ৪০ ডলার খরচ হবে। অনলাইন, শ্রীলঙ্কান দূতাবাস ও কনসুলেটসের মাধ্যমে ভিসা সংগ্রহ করা যাবে। থাইল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও রাশিয়াসহ মোট ৫০টি দেশ এই তালিকায় রয়েছে। দেশটির পর্যটন উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর লাভ-ক্ষতি হিসাব করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। দেশটির পর্যটন উন্নয়ন বিষয়ক মন্ত্রী জন আমারাতুঙ্গা অন এরাইভাল ভিসা দেয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি রাজি হননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন