News71.com
 International
 02 Aug 19, 07:38 PM
 173           
 0
 02 Aug 19, 07:38 PM

গুপ্তচর সন্দেহে পাকিস্তানে আরও এক ভারতীয় আটক॥

গুপ্তচর সন্দেহে পাকিস্তানে আরও এক ভারতীয় আটক॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাজু লক্ষন নামের ভারতীয় এক নাগরিককে পাকিস্তানের গাজি খান শহরে আটক করা হয়েছে বলে দাবি করেছে পাক সরকার। দেশটির পুলিশের দাবি, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক এবং তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে গত বুধবার লাহোর থেকে চারশ কিলোমিটার দূরে ডেরা গাজি খান জেলার রাখি গজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, আমরা অসমর্থিত সূত্রে পাওয়া খবর সম্পর্কে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করি না। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক খবর এখনও আমাদের জানানো হয়নি।

এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের সাবেক নৌসেনা কর্মকর্তা কুলভূষণ যাদবকে ২০১৭ সালের এপ্রিল মাসে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। তার জেরে মৃত্যুদণ্ড স্থগিত রাখতে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় ভারত। শুনানী শেষে সমস্ত দিক পর্যালোচনা করে গত জুন মাসে পাকিস্তানকে ভারতীয় নাগরিক কুলভূষন যাদবের মৃত্যুদণ্ড পুবর্বিবেচনা করতে নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন