News71.com
 International
 02 Aug 19, 07:46 PM
 196           
 0
 02 Aug 19, 07:46 PM

ভারতের রাজধানী দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ॥৪০০ ইউনিটের দাম হল অর্ধেক

ভারতের রাজধানী দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ॥৪০০ ইউনিটের দাম হল অর্ধেক

আন্তর্জাতিক ডেস্কঃ পানির মতো এবার বিদ্যুৎ বিলও ফ্রি হয়ে গেল দিল্লিবাসীর জন্য। প্রতি মাসে বাসাবাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে কোনো বিল দিতে হবে না, আর ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত খরচ করলে আগের তুলনায় অর্ধেক বিল দিতে হবে। এ ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ ভর্তুকি দেবে দিল্লি সরকার। গতকাল বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এখন থেকে বাসাবাড়িতে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে তার জন্য কোনো বিল দিতে হবে না। দেশে এখন সবচেয়ে সস্তায় বিদ্যুৎ মিলবে দিল্লিতেই। আম আদমির জন্য এটি ঐতিহাসিক পদক্ষেপ। ’কেজরিওয়ালের মতে, মাসে যাদের বিদ্যুতের বিল ২০০ ইউনিটের বেশি হয় না, দিল্লির এমন ৩৩ শতাংশ গ্রাহক এর ফলে উপকৃত হবে। তাঁর কথায়, ‘শীতে তো দিল্লির ৭০ শতাংশ মানুষেরই মিটার থাকে ২০০ ইউনিটের মধ্যে। সে ক্ষেত্রে বহু মানুষ উপকৃত হবে এই পদক্ষেপে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন