News71.com
 International
 02 Aug 19, 10:12 PM
 185           
 0
 02 Aug 19, 10:12 PM

ভেনিজুয়েলাকে বিশ্ব থেকে আলাদা করে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

ভেনিজুয়েলাকে বিশ্ব থেকে আলাদা করে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জতিক ডেস্কঃ ভেনিজুয়েলাকে গোটা বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরণের পরিকল্পনার কথা গতকাল বৃহপতিবার রাতে প্রকাশ্যে ঘোষণা করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ভেনিজুয়েলার মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটিকে অবরুদ্ধ করতে চান তিনি। এ সময় তিনি দেশটির সঙ্গে গোটা বিশ্বের সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রেরও ইঙ্গিত দেন তিনি। এর আগে আমেরিকার ভেনিজুয়েলা বিষয়ক প্রতিনিধি এলিয়ট আব্রামস ঘোষণা করেছেন, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে চাপ বাড়ানোর নীতি অব্যাহত রাখবেন ট্রাম্প।

ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলাস মাদুরো। তিনি মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরোধী। এ কারণে আমেরিকা গত কয়েক মাস ধরেই ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের জন্য সব ধরনের ষড়যন্ত্র জোরদার করেছে। এরই মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আমেরিকা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ২৩ জানুয়ারি আমেরিকার উসকানিতে দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো অবৈধভাবে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। ইরান, রাশিয়া, চীন ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানিয়ে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন