News71.com
 International
 02 Aug 19, 10:16 PM
 210           
 0
 02 Aug 19, 10:16 PM

সৌদি’র দাম্মাম সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা॥

সৌদি’র দাম্মাম সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত দাম্মাম সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ইয়েমেন দাবি করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলা প্রসঙ্গে বলেছেন, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের একের পর এক হামলার জবাবে দাম্মাম সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলায় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা উন্নতমানের দূরপাল্লার বলে তিনি জানান। ইয়াহিয়া সারি আরও বলেন, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী এ ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, ইয়েমেনের স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী যেইফুল্লাহ আশ-শামি দাম্মাম ও এডেনে গত বুধবারের হামলা প্রসঙ্গে বলেছেন, গত বুধবার ইয়েমেনের সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে সেখানে হামলা চালায়। এই হামলার মধ্যদিয়ে আমেরিকা ও সৌদি আরবের গর্ব চূর্ণ হয়ে গেছে। এর ফলে আগ্রাসী জোটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গণপ্রতিরোধ ইউনিট যৌথভাবে এডেনে সৌদি আরবের ভাড়াটে সেনাদের অবস্থানে ব্যাপক হামলা চালায়। এর ফলে ভাড়াটে বাহিনীর ৫১ জন সেনা নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন