News71.com
 International
 03 Aug 19, 06:35 PM
 191           
 0
 03 Aug 19, 06:35 PM

বিশ্বে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার লাগামটি ছিঁড়ে গেছে॥জাতিসংঘ মহাসচিব গুতেরেস

বিশ্বে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার লাগামটি ছিঁড়ে গেছে॥জাতিসংঘ মহাসচিব গুতেরেস

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার লাগাম ছিঁড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আমেরিকা একতরফাভাবে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গুতেরেস এ মন্তব্য করেন। শুক্রবার (২ আগস্ট) গুতেরেস নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেণ করেন। গুতেরেস বলেন, আগামীকাল যখন এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তখন বিশ্বে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার মূল্যবান লাগামটিও ছিঁড়ে যাবে। এর ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরমাণু অস্ত্রের হামলার হুমকি বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

একই দিনে (২ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়ার বিরুদ্ধে নিজের আগের অভিযোগের পুনরাবৃত্তি করে আইএনএফ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে বের করে নেয়ার ঘোষণা দেন। পম্পেও টুইট করে এ ঘোষণা জানানোর পরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকার এ সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে বলেছে, এ চুক্তি বাতিল হয়ে যাওয়ার জন্য আমেরিকা এককভাবে দায়ী থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন