News71.com
 International
 03 Aug 19, 07:28 PM
 227           
 0
 03 Aug 19, 07:28 PM

রাজ্যসভায় আসতে পারেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।।

রাজ্যসভায় আসতে পারেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজ্যসভায় ১৯৮ সদস্যের মধ্যে বর্তমানে কংগ্রেস ও তার সহযোগী দলগুলোর দখলে ১০৭টি আসন এবং বিজেপির দখলে ৭৪টি আসন। বাকি ১৭টি আসন নির্দলীয় প্রার্থীদের দখলে। গত ২৮ বছর ধরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আসাম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। রাজস্থানে ১০টি রাজ্যসভা আসনের মধ্যে ৯টি বিজেপির দখলে। অর্থাৎ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যসভায় ফের কংগ্রেস প্রার্থী হতে চলেছেন। রাজ্যসভায় রাজস্থানের একটি আসনে তিনি প্রার্থী হবেন বলে কংগ্রেস সূত্রে খবর। ২৬ আগস্ট এ আসনে উপনির্বাচন হবে। জুনে রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সদস্য মদন লাল সাইনির মৃত্যুতে একটি আসন ফাঁকা হয়। সেই আসন থেকে মনমোহন সিংকে রাজ্যসভায় নিয়ে আসতে চায় কংগ্রেস। এ আসনটিতে মনমোহনকে জিতিয়ে আনতে কংগ্রেস যে মরিয়া চেষ্টা চালাবে তা বলাই যায়।


সূত্র, টাইমস অব ইন্ডিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন