News71.com
 International
 04 Aug 19, 12:57 PM
 174           
 0
 04 Aug 19, 12:57 PM

কৃত্রিম হাড় তৈরিতে সাফল্য পেল ইরান॥

কৃত্রিম হাড় তৈরিতে সাফল্য পেল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান কৃত্রিম হাড় উৎপাদন করেছে। প্রথমবারের মতো ইরান এ ক্ষেত্রে সাফল্য অর্জন করলো। ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেছেন। শনিবার রাজধানী তেহরানে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি উপস্থিত ছিলেন। এই সাফল্যের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে। তিনি বলেন, এরইমধ্যে পাঁচ জন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড়ে যেকোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে দিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে বলে মোহাম্মাদ আগাজানি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন