News71.com
 International
 04 Aug 19, 07:02 PM
 137           
 0
 04 Aug 19, 07:02 PM

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার॥

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার॥

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ, মরক্কো, সোমালিয়া, আলজেরিয়া ও সুদানের ৭৫ অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। রাজধানী ত্রিপোলি থেকে ১১০ কিলোমিটার দূরের ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছে মরক্কো, সোমালিয়া, আলজেরিয়া ও সুদানের নাগরিক। অভিবাসীবাহী নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানান লিবীয় কোস্টগার্ডের মুখপাত্র আয়ুব গাসিম। প্রাথমিকভাবে তাদের মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে বন্দিশালায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে লিবীয় কর্তৃপক্ষ।


উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ক্রমেই বেড়ে চলা সত্ত্বেও অর্থনীতিসহ বিভিন্ন সংকটের কারণে তিনটি অভিবাসী বন্দিশালা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। ভূমধ্যসাগর হয়ে ইতালিসহ ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাতে লিবিয়াকে ব্যবহার করে থাকে এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই আটক হচ্ছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। যার চাপ পড়ছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ওপর। এর জেরে দেশটির পূর্বাঞ্চলের একটি ও পশ্চিমের দুটি অভিবাসী বন্দিশালা বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে লিবিয়ার সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন