News71.com
 International
 04 Aug 19, 07:09 PM
 171           
 0
 04 Aug 19, 07:09 PM

পারস্য উপসাগরে তেল পাচারের অভিযোগে আরও একটি জাহাজ আটকে দিল ইরান॥

পারস্য উপসাগরে তেল পাচারের অভিযোগে আরও একটি জাহাজ আটকে দিল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ তেল পাচারের অভিযোগে পারস্য উপসাগরে আরেকটি বিদেশি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ডের সদস্যরা (আইআরজিসি)। আজ রবিবার জাহাজটি আটকে দেওয়া হয়। এ ব্যাপারে আইআরজিসি জানিয়েছে, তেলবাহী জাহাজটিতে প্রায় সাত লাখ লিটার ফুয়েল রয়েছে। এটির মাধ্যমে আরব দেশগুলো থেকে তেল পাচার করা হতো। জাহাজটিতে থাকা সাত ক্রু সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।


এর আগে পারস্য উপসাগরের লার্ক দ্বীপের দক্ষিণে তেল চোরাচালানের দায়ে একটি জাহাজ আটক করে ইরান। জাহাজটি আটকের জন্য ইরানের বিচার বিভাগের অনুমতি নেয়া হয়েছিল। তখন এক বিবৃতিতে বলা হয়েছিল, আইআরজিসি'র নৌ ইউনিটের সেনারা টহলের সময় চোরাই তেলবাহী জাহাজটিকে শনাক্ত ও আটক করেছে। জাহাজটি ২০ লাখ লিটার তেল বহনে সক্ষম হলেও আটকের সময় তাতে ১০ লাখ লিটার তেল ছিল। এছাড়া জাহাজে ছিল ১২ জন বিদেশি। ইরানি নৌযান থেকে তেল সংগ্রহের পর জাহাজটি তা দূরবর্তী কোনো স্থানে গিয়ে অপর কোনো বিদেশি জাহাজে তুলে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগেই আইআরজিসি'র সদস্যরা জাহাজটিকে আটক করতে সক্ষম হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন