
আন্তর্জাতিক ডেস্কঃ টেক্সাসের পর এবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ওহাইয়ো অঙ্গরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। ওহাইয়ো পুলিশের বরাত জানা যায় এখন পর্যন্ত হামলাকারীসহ ১০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও বহু লোক। খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত একটার দিকে ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে এ একটি বারের বাইরে এই হামলার ঘটনা ঘটে। প্রসঙ্গত, টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে এ হামলার ঘটনা ঘটলো।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে, হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ। হামলাকারী দুইজনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। আরেক হামলাকারী পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এর আগে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৬ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক তরুণকে আটক করা হয়েছে।