News71.com
 International
 04 Aug 19, 07:41 PM
 189           
 0
 04 Aug 19, 07:41 PM

ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ কোথায় গেল॥মোদিকে বললেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ কোথায় গেল॥মোদিকে বললেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে আজ রোববার বলেছেন, ‘ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’ (গণতন্ত্র, মানবতা ও কাশ্মিরিয়াত) কোথায় গেল? কাশ্মির ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ‘ইনসানিয়াত-জমহুরিয়াত-কাশ্মিরিয়াত’-এর কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদিও বাজপেয়ীর দেখানো পথেই চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পিডিপি নেত্রী মেহবুবা আজ রবিবার কাশ্মিরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, যাত্রী, পর্যটক, শ্রমিক, ছাত্র ও ক্রিকেটারদের কাশ্মির ছেড়ে যেতে বলা হয়েছে। কিন্তু কাশ্মিরিদের পরিত্রাণ দেয়ার কোনও প্রচেষ্টা নেই। আজই শ্রীনগরের একটি হোটেলে সেরাজ্যর আঞ্চলিক বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করার কথা ছিল। কিন্তু রাজ্য পুলিশ সমস্ত হোটেলে নির্দেশিকা জারি করে রাজনৈতিক বৈঠক বাতিল করতে বলেছে। অবশেষে আজ রবিবার সন্ধ্যায় মেহবুবা মুফতির বাসায় ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

মেহবুবা বলেন, আমরা কেন্দ্রীয় সরকারকে এটা বলতে চাই যে, ৩৭০ ধারা ও ৩৫-এ ধারায় গরমিল করার চেষ্টা হলে তাঁর ফল মোটেই ভালো হবে না। আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও জবাব পাওয়া যাচ্ছে না। লোকেরা ভীত হয়ে রয়েছে। সরকার কথা বলতে চায় না। কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে সাফাই দেয়া উচিত। মেহবুবা বলেন, আমরা সমস্ত আঞ্চলিক দল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এজন্য আমরা হোটেলে বসতে চেয়েছিলাম। পুলিশ নির্দেশিকা জারি করে হোটেলে সভা স্থগিত করে দিয়েছে। আপনারা যা করতে চাচ্ছেন তা গোটা দেশের জন্য বিপজ্জনক হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যা করতে চায় তা করেছে। এবার তারা জম্মু-কাশ্মিরের মূলধারার নেতাদের এবং রাজনৈতিক দলগুলোর সাথে একই কৌশল অবলম্বন করছেন। যখন তারা জানতে পারে যে সমস্ত রাজনৈতিক দল বৈঠক করতে চলেছে, তখন ওরা দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফারুক সাহেবকে চণ্ডীগড়ে নিয়ে যান। কেন্দ্রীয় সরকার দুর্নীতিকে অস্ত্র বানিয়ে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের হয়রানি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন