News71.com
 International
 05 Aug 19, 01:01 PM
 162           
 0
 05 Aug 19, 01:01 PM

মার্কিন প্রেসিডেন্টের পদে লড়ছেন না মিশেল ওবামা ॥

মার্কিন প্রেসিডেন্টের পদে লড়ছেন না মিশেল ওবামা ॥

আন্তর্জাতিক ডেস্কঃ জল্পনাটা শুরু হয়েছিল কিছুদিন আগেই। কিন্তু এবার তাতে পানি ঢেলে দিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা নিজেই। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার ‘সম্ভাবনা’ সম্পর্কে প্রশ্নে বারাক ওবামার স্ত্রীর জবাব, ‘আমার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা শূন্য শতাংশ। আমি মনে করি দেশের কাজ করার জন্য আরও অনেক পথ রয়েছে।’ ২০২০ সালের প্রেসিডেন্ট ভোটে ডেমোক্র্যাট দলের প্রাথমিক ২০ জন সম্ভাব্য প্রার্থীর তালিকার মিশেলের নাম নেই। কিন্তু দলীয় সমর্থকদের বড় অংশ তাকে চাইছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের একাংশের দাবি। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ফার্স্ট লেডি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন মিশেল। মার্কিন মিডিয়ার জল্পনা ছিল, হোয়াইট হাউসে বারাকের ডেমোক্র্যাট পূর্বসূরি বিল ক্লিন্টনের স্ত্রী হিলারির মতোই সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন মিশেলও।একটি সাক্ষাৎকারে বিদায়ী প্রেসিডেন্ট বারাক রসিকতা করে বলেছিলেন, ‘জীবনে তিনটি বিষয় নিশ্চিত, মৃত্যু, কর এবং মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন