News71.com
 International
 05 Aug 19, 01:05 PM
 164           
 0
 05 Aug 19, 01:05 PM

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল॥

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল॥

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারতের বিজেপি শাসিত সরকার। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেন।সোমবার সকালে সংসদ শুরু হতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেয়ার ঘোষণা দেন অমিত। সঙ্গে সঙ্গেই বিরোধীরা তুমুল হট্টগোল জুড়ে দেন। এসময় কয়েক মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে ফের অধিবেশন শুরু হলে, বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন