News71.com
 International
 05 Aug 19, 06:56 PM
 167           
 0
 05 Aug 19, 06:56 PM

মালয়েশিয়ার যুবকদের তুরস্কে যেতে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মাহাথির॥  

মালয়েশিয়ার যুবকদের তুরস্কে যেতে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মাহাথির॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার উন্নয়নে কীভাবে অবদান রাখতে হয় তা শেখার জন্য মালয় যুবকদের তুরস্কে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক অনুষ্ঠানে রবিবার তিনি এ পরামর্শ দেন। যুবসমাজের উদ্দেশ্যে মাহাথির বলেন, পশ্চিমা জীবনাচার ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে দেশে দুর্নীতি বাড়ছে। পশ্চিমা সাংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়লে আমরা আবার পশ্চিমা ঔপনিবেশে চলে যাব। তিনি মনে করিয়ে দেন, আজ তুরস্ক যে অবস্থানে এসেছে- কঠোর পরিশ্রমের মাধ্যমে তার পেছনে সব চেয়ে বড় অবদান রেখেছেন দেশটির সব শ্রেণি-পেশার মানুষ। মাহাথির বিশ্ববিদ্যালয় ছাত্রদের বলেন, আমাদের যুব-সমাজের উচিত- তুরস্কে গিয়ে অন্তত ১০ বছর সেখানে পড়াশোনা ও কাজ করা। এর পর মালয়েশিয়ায় ফিরে দেশ গঠনের কাজে অবদান রাখা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন