News71.com
 International
 06 Aug 19, 12:46 AM
 201           
 0
 06 Aug 19, 12:46 AM

অতিবৃষ্টিতে স্তব্ধ ভারতের মুম্বাই॥পাঁচজনের প্রাণহানি

অতিবৃষ্টিতে স্তব্ধ ভারতের মুম্বাই॥পাঁচজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ দু'দিনের রাতভর বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। শুক্রবার রাত থেকে অতিবৃষ্টির কারণে মুম্বাইসহ সংলগ্ন নিচু এলাকায় পানি জমেছে।সোমবারও অনবরত বৃষ্টি হয়েছে। যার জেরে রাস্তা থেকে ট্রেনের লাইনে পানি জমেছে। ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে অনেকটাই।শনিবার মুম্বইয়ের পান্ডবকড়া ঝরণার পানির স্রোতে চারজন ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে, রবিবার থানেতে একজন বিদু্যৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। ছাদ ভেঙে পড়ায় বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। প্রবল বৃষ্টিতে পানির নিচে রেললাইন ডুবে গেছে। ফলে ট্রেন চলাচল বিপর্যস্ত হচ্ছে। আর রাস্তাঘাটও হাঁটু পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও সমুদ্র উত্তাল থাকবে। ইনডিয়ান মিটিরিওলজিক্যাল দপ্তর জানাচ্ছে, আবহাওয়ার পরিবর্তন না হলে আরব সাগরে আসবে তীব্র জোয়ার। আসবে বড় বড় ঢেউ। এই পরিস্থিতিতে কাউকে সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন