News71.com
 International
 06 Aug 19, 12:13 PM
 189           
 0
 06 Aug 19, 12:13 PM

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্ক সিটির কুইন্সে ওজনপার্ক এলাকায় ৪ অগাস্ট ভোরে এক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী বাংলাদেশি সাদমান সাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমের পণ্য ডেলিভারি দেওয়ার সময় ভোর রাত ৩টা ৫৭ মিনিটে সাউথ কন্ডুইট এভিনিউতে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সংবাদ পেয়েই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে,সাকিবের হুন্ডা এ্যাকোর্ড-২০০৮ মডেলের গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। রাস্তায় পড়ে রয়েছে সাকিবের নিথর দেহ। পুলিশের সঙ্গে আসা এ্যাম্বুলেন্সের প্যারামেডিক্সরা প্রাথমিক পর্যবেক্ষণেই পুলিশকে জানায় যে, সাকিব বেঁচে নেই। তার বাবার নাম ডা. মঈনউদ্দিন। ঢাকায় জন্ম সাকিবের গ্রামের বাড়ি ছিল ফেনীতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন