News71.com
 International
 06 Aug 19, 12:15 PM
 194           
 0
 06 Aug 19, 12:15 PM

ভারতে ক্ষমতায় মোদিকে ছাপিয়ে গেলেন অমিত শাহ॥

ভারতে ক্ষমতায় মোদিকে ছাপিয়ে গেলেন অমিত শাহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সোমবার সকালে রাজ্যসভায় এ-সংক্রান্ত ঘোষণা দেন। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাপিয়ে অমিত শাহকেই দেশটির বিভিন্ন বিষয়ে প্রধান ভূমিকা রাখতে দেখা যাচ্ছে। জম্মু ও কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণাটি এলো।

যদিও রাজ্যসভায় এই ঘোষণা আসার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে মন্ত্রিসভার বৈঠক করেন। রাজ্যসভায় অমিত শাহ বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করা হবে। জম্মু ও কাশ্মীর আর রাজ্য নয়। অমিত শাহর ঘোষণার ফলে রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু ও কাশ্মীর। অমিত শাহ জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠনেরও ঘোষণা দেন। জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। তার একটি জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন