News71.com
 International
 06 Aug 19, 12:23 PM
 186           
 0
 06 Aug 19, 12:23 PM

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ জোরদার হচ্ছে॥

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ জোরদার হচ্ছে॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলতে ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে যেকোনো জায়গায় সুযোগ পেলেই তিনি কথার ফুলঝুরি ছোটান। যদিও বা বোঝায় কিছু ঘাটতি থাকে, তবে সম্প্রতি শেষ হওয়া চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার পর তাঁর বক্তব্য ও পদক্ষেপের দিকে তাকালেই হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা গত ৩১ জুলাই শেষ হয়েছে। এই আলোচনাকে ডোনাল্ড ট্রাম্প ‘গঠনমূলক’ উল্লেখ করে বলেছেন, অংশীদারত্বের ভিত্তিতে দুই দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। নিঃসন্দেহে খুবই ইতিবাচক বক্তব্য। মনে হতেই পারে যে, দুই পরাশক্তির ঠান্ডা লড়াই এই বুঝি শেষ হলো। এর সঙ্গে যখন হোয়াইট হাউস জানায়, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিপণ্য কিনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তখন আশাবাদী হতেই হয়। কিন্তু এরপরই যখন জানা যায়, ১ সেপ্টেম্বর থেকেই চীনের আরও ৩০ হাজার কোটি ডলার মূল্যমানের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র ১০ শতাংশ হারে শুল্কারোপ করছে, তখন সে আশার বেলুন চুপসে যেতে বাধ্য। এমন পদক্ষেপের অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র চীনা প্রায় সব পণ্যকেই শুল্কের আওতায় নিয়ে আসছে।

এ ধরনের ঘোষণা স্বাভাবিকভাবেই বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে। চীন বিষয়টিকে নিজেদের মতো করেই মোকাবিলা করবে। এই ঘোষণা বাণিজ্য আলোচনা ‘ব্যর্থ হয়েছে’ বলেই বার্তা দেয়। ফলে এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারেই, যা এরই মধ্যে দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। ঘোষণাটি আসার পরপরই সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক একটি ঝাঁকুনি লেগেছে। যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট জানাচ্ছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচকে মার্কিন বিভিন্ন শেয়ারের দাম এরই মধ্যে নিম্নমুখী হয়েছে। কমেছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের বিপরীতে সুদহার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন