News71.com
 International
 06 Aug 19, 12:24 PM
 205           
 0
 06 Aug 19, 12:24 PM

দিল্লিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড॥ শিশুসহ নিহত ৬

দিল্লিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড॥ শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ ‍ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। সোমবার দিবাগত রাত ২ টার দিকে দিল্লির দক্ষিণ-পূর্বের একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দারা সবাই ঘুমিয়ে ছিলেন।ইলেক্ট্রিসিটি বক্স থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে সময় বেশিরভাগ বাসিন্দাই গভীর ঘুমে মগ্ন ছিলেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে দু'জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনে থাকা সাতটি গাড়ি এবং ৮টি মোটরসাইকেল পুড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৮টি ইউনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন