News71.com
 International
 07 Aug 19, 10:36 AM
 164           
 0
 07 Aug 19, 10:36 AM

কাশ্মিরিদের দায়িত্ব পালনে সম্পূর্ন প্রস্তুত পাক সেনারা॥পাকিস্তানের হুঁশিয়ারি

কাশ্মিরিদের দায়িত্ব পালনে সম্পূর্ন প্রস্তুত পাক সেনারা॥পাকিস্তানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, দেশের সেনাবাহিনী কাশ্মিরের জনগণের জন্য সব ধরনের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা ঘোষণা করা হয়েছে। রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে অনুষ্ঠিত কোর কমান্ডারদের বৈঠকের পর এ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মির ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছে তা পাক সরকার প্রত্যাখ্যান করেছে। সামরিক বাহিনী পাক সরকারের এ অবস্থানের প্রতি পরিপূর্ণ সমর্থন জানাচ্ছে।   

 

 

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের ওপর ভারতের দখলদারিত্বকে কখনো পাকিস্তান সরকার  স্বীকার করে না, ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫ নম্বর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মিরের স্বতন্ত্র মর্যাদা নস্যাতকেও মেনে নেবে না। কাশ্মির ইস্যুকে কেন্দ্র করেই পাকিস্তান সামরিক কোর কমান্ডারদের আজকের এ বৈঠকে অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি মাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। গতকাল সোমবার ভারতের নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রের আওতায় নিয়েছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতীয় সেনা ও বিমানবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন