News71.com
 International
 07 Aug 19, 10:41 AM
 166           
 0
 07 Aug 19, 10:41 AM

ভারতীয় কাশ্মীর এবার জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাবে॥ সভাপতি রাহুল গান্ধী

ভারতীয় কাশ্মীর এবার জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাবে॥ সভাপতি রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর এবার জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের পদত্যাগী সভাপতি রাহুল গান্ধী। আজ মঙ্গলবার টুইটারে কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীকে মুক্তি দেয়ারও দাবি জানান তিনি। রাহুল গান্ধী বলেন, কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গোপন স্থানে আটকে রাখা হয়েছে। এটা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। এ ধরনের সিদ্ধান্ত অদূরদর্শী ও বোকামিও, কারণ এখন ভারত সরকারের তৈরি করা শূণ্যতার সুযোগে জঙ্গিরা কাশ্মীরের নেতৃত্ব নেবে। গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে।

এর আগে গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন