News71.com
 International
 07 Aug 19, 10:51 AM
 169           
 0
 07 Aug 19, 10:51 AM

ভারতের উত্তরাখন্ডে স্কুলবাস খাদে ॥ ৯ শিশু নিহত

ভারতের উত্তরাখন্ডে স্কুলবাস খাদে ॥ ৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখন্ডে দেহরাদুনে একটি স্কুলবাস খাদে পড়ে কমপক্ষে নয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন শিশু। দুর্ঘটনায় আহত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তেহরি গারহওয়ালে কাঙ্গসালি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনা কবলিত বাসটিতে ১৮ শিশু ছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে গভীর খাদে। এ ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ফান্ডের একটি টিম সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। রাজ্য পুলিশের মহাপরিদর্শক (গারহওয়াল) অজয় রয়তেলা সংবাদমাধ্যমে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন