News71.com
 International
 07 Aug 19, 10:52 AM
 189           
 0
 07 Aug 19, 10:52 AM

ভেনিজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প॥

ভেনিজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রে থাকা ভেনিজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সাথে লেনদেন নিষিদ্ধ করেছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এটি হচ্ছে ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ। নির্দেশে বলা হয়, নিকোলাস মাদুরো ও তার অনুগত ব্যক্তিরা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করে চলায় ট্রাম্প এমন পদক্ষেপ নিলেন। ওয়াল স্ট্রীট জার্নাল জানায়, বিগত ৩০ বছরের মধ্যে পশ্চিম গোলার্ধের দেশের কোন সরকারের বিরুদ্ধে এটি এ ধরনের প্রথম পদক্ষেপ। এ পদক্ষেপের আওতায় যেসব কর্তৃপক্ষের সম্পদ জব্দ করা হয়েছে সেসব কর্তৃপক্ষের সাথে লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন