News71.com
 International
 07 Aug 19, 01:54 PM
 208           
 0
 07 Aug 19, 01:54 PM

হংকংয়ে বিক্ষোভকারীরা আগুন নিয়ে খেলছে॥ চীন

হংকংয়ে বিক্ষোভকারীরা আগুন নিয়ে খেলছে॥ চীন

আন্তর্জাতিক ডেস্কঃ চীন হংকংয়ের বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেছে তারা আগুন নিয়ে খেলছে এতে তারা উলটো ক্ষতিগ্রস্ত হবে। চীনের শীর্ষ নীতি-নির্ধারণকারীদের একজন মুখপাত্র বলেন, হংকংয়ের বিক্ষোভকারীদের চীনের কেন্দ্রীয় সরকারের দৃঢ় সংকল্পকে খাটো করে দেখা ঠিক হবে না। তিনি বলেন, বিক্ষোভকারীদের মদদ দিচ্ছে চীনবিরোধী শক্তি। টানা ৯ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে। গত সোমবার শহরের নেতা কেরি লেম সতর্ক করেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, বহিঃসমর্পণ বিল নিয়ে আন্দোলন বিক্ষোভকারীদের একটি অজুহাত, তাদের উদ্দেশ্য অন্যকিছু। এদিকে, হংকংয়ে বিক্ষোভ কোমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল মঙ্গলবার ও বিক্ষোভে অচল হয়ে পড়ে হংকং। পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ছোড়ে।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তরুণ যুগল, চ্যান টং কাই এবং পুন হিউ উইং, হংকং থেকে তাইওয়ানে ছুটি কাটাতে যায়। কিন্তু ফেব্রুয়ারির ১৭ তারিখ তাদের মধ্য থেকে শুধু চ্যান ফিরে আসে। ঘটনার এক মাস পর চ্যান স্বীকার করে যে, সে তার অন্তঃসত্ত্বা প্রেমিকা পুনকে হত্যা করেছে। তার শাস্তির দাবিতে পুনের পরিবার সোচ্চার হয়ে উঠলেও একটি সমস্যা দেখা দেয়। চ্যানকে শাস্তি দেওয়ার কোনো অধিকার হংকংয়ের ছিল না, কারণ হত্যাকাণ্ড ঘটে তাইওয়ানে। আবার চ্যানকে তাইওয়ানে ফেরত পাঠিয়েও আইনের আওতায় আনা সম্ভব ছিল না, কারণ হংকং এবং তাইওয়ানের মধ্যে কোন এক্সট্রাডিশন বা বহিঃসমর্পণ আইন ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন