News71.com
 International
 07 Aug 19, 02:01 PM
 204           
 0
 07 Aug 19, 02:01 PM

মার্কিন প্রেসিডন্ট ট্রাম্প একজন ‘আন্তর্জাতিক ডাকাত’ ॥ ভেনিজুয়েলা

মার্কিন প্রেসিডন্ট ট্রাম্প একজন ‘আন্তর্জাতিক ডাকাত’ ॥ ভেনিজুয়েলা

আন্তর্জাতিক ডেস্কঃ  মার্কিন সরকারকে ‘আন্তর্জাতিক ডাকাত’ বলে অভিহিত করেছে ভেনিজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা ভেনিজুয়েলার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়ার পর কারাকাস এই মন্তব্য করল। ভেনিজুয়েলার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উইলিয়াম ক্যাস্টিলো তার দেশের বিরুদ্ধে আমেরিকার সর্বশেষ আরোপিত কঠোর নিষেধাজ্ঞার তীব্র জানিয়ে ওই মন্তব্য করেন। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য’ এবং ‘আন্তর্জাতিক দস্যু’ বলে অভিহিত করেন।

 

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রে থাকা ভেনিজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দ করার নির্দেশ দেন। সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সাথে লেনদেন নিষিদ্ধ করেছেন। আরও পড়ুন কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া সমালোচনা আন্তর্জাতিক মিডিয়ার ওয়াল স্ট্রীট জার্নাল জানায়, বিগত ৩০ বছরের মধ্যে পশ্চিম গোলার্ধের দেশের কোন সরকারের বিরুদ্ধে এটি এ ধরনের প্রথম পদক্ষেপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন