News71.com
 International
 07 Aug 19, 02:02 PM
 218           
 0
 07 Aug 19, 02:02 PM

বর্ণবাদীদের বয়কট করার আহ্বান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

বর্ণবাদীদের বয়কট করার আহ্বান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের যেসব নেতা বর্ণবাদ ও বিদ্বেষমূলক বার্তা ছড়ান তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটারে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। কারো নাম উল্লেখ না করলেও টেক্সাস ও ওহাইওতে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনায় ট্রাম্পের বর্ণবাদী আচরণ ও অভিবাসন-বিরোধী অবস্থানের ব্যাপক সমালোচনার মধ্যেই এ মন্তব্য করলেন ওবামা।  তিনি বলেন, যে সব নেতা বিদ্বেষ ও হিংসা ছড়ানোর পাশাপাশি অভিবাসীদের নিয়ে বর্ণবাদী আচরণকে প্রশ্রয় দিচ্ছে তাদের বর্জন করা উচিত। মার্কিন রাজনীতিতে বিদ্বেষ ও বর্ণবাদের কোনো জায়গা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন