News71.com
 International
 07 Aug 19, 11:14 PM
 226           
 0
 07 Aug 19, 11:14 PM

উপদ্বীপে যৌথ মহড়াকে সতর্ক করতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া॥প্রেসিডেন্ট কিম জং-উন

উপদ্বীপে যৌথ মহড়াকে সতর্ক করতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া॥প্রেসিডেন্ট কিম জং-উন

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বার্ষিক যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তার প্রতি সতর্কবার্তা হিসেবে পিয়ংইয়ং কৌশলগত গাইডেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কিম জং-উনের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ বুধবার এ খবর দিয়েছে। কিম বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল , আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার প্রতি যথোপযুক্ত সতর্কবার্তা। গত ১০ দিনে চার দফা স্বল্প পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিগত দিনগুলোতে দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ খবর প্রচার করলেও পিয়ংইয়ং বিষয়টি নিয়ে মুখ খোলেনি। কিম জং-উন আজ সতর্কবার্তা জারি করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করলেন। কেসিএনএ বলেছে,  এসব ক্ষেপণাত্রের যুদ্ধ করার সক্ষমতা, এগুলোর ওপর নির্ভরতার মাত্রা এবং নিরাপত্তা রক্ষার বিষয়টি সুনিপুণভাবে পরীক্ষা করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক সমরাস্ত্র বিশেষজ্ঞরাও একথা বলেছিলেন যে, এসব পরীক্ষা ক্ষেপণাস্ত্রের ওপর উত্তর কোরিয়ার নির্ভরশীলতাকে আরো শক্তিশালী করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন