News71.com
 International
 08 Aug 19, 06:52 PM
 162           
 0
 08 Aug 19, 06:52 PM

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প॥বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় দুই হাজার ভবন

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প॥বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় দুই হাজার ভবন

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে ৬ মাত্রার একটি ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠার পর প্রায় দুই হাজার ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবারের এ ভূমিকম্পে দ্বীপটির রাজধানী তাইপের ভবনগুলোও বেশ কেঁপে উঠেছিল বলে জানা যায়।উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টির কাছে ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে দ্বীপটির আবহাওয়া ব্যুরো। তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় নি। 

 

ভূমিকম্পের কারণে কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। উত্তর তাইওয়ানের আঞ্চলিক রেলওয়ে সার্ভিসও কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।  স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে চীন। এই দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থলে ভূমিকম্পপ্রবণ একটি এলাকায় অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন