News71.com
 International
 08 Aug 19, 07:26 PM
 151           
 0
 08 Aug 19, 07:26 PM

পাকিস্তানকে বাণিজ্য স্থগিত ও রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাল ভারত॥

পাকিস্তানকে বাণিজ্য স্থগিত ও রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাল ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত, নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার ও ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতির বরাত দিয়ে  এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরকে সংবিধানের মাধ্যমে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর বুধবারই ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত, নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। পাকিস্তানের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের এমন সিদ্ধান্তে ভারত দুঃখ প্রকাশ করছে। এতে বলা হয়, স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন