News71.com
 International
 08 Aug 19, 07:27 PM
 212           
 0
 08 Aug 19, 07:27 PM

পাকিস্তানের মত প্রতিবেশী যেন আর কারও কপালে না জোটে॥ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

পাকিস্তানের মত প্রতিবেশী যেন আর কারও কপালে না জোটে॥ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

আন্তর্জাতিক ডেস্কঃ আক্ষেপটা আর গোপন রাখলেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বলেই ফেললেন, ‘এমন প্রতিবেশী যেন আর কেউ না পায়!’ নামল্লেখ না করলেও, প্রতিবেশী বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, তা অস্পষ্ট থাকেনি পাকিস্তানের গত কালের ঘোষণার পরের দিনই, রাজনাথের মন্তব্যে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ঘোষণার জেরে গতকাল বুধবার ভারতের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। তারই প্রেক্ষিতে এ দিন দিল্লিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একটি অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, প্রতিবেশীকে নিয়ে আমাদের যথেষ্টই সন্দেহ, সংশয় রয়েছে। ঘটনা হলো, বন্ধুকে আমরা বেছে নিতে পারি। ইনি না হলে উনি। কিন্তু প্রতিবেশীকে তো আর বেছে নেয়া যায় না। মেনে নিতে হয়। আর সেই প্রতিবেশী যদি হয় একেবারে পাশের দরজার, তাহলে তো আর কথাই নেই! ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারও কপালে যেন এমন প্রতিবেশী না জোটে!

 

 

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের জেরে গতকাল বুধবারই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে  ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের ঘোষণা করে দেশটি। জানাগেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানানো হয় ভারতের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য পাঁচ দফা কর্মসূচি নিয়েছে তারা। যার অন্যতম দ্বিপাক্ষিক বাণিজ্যের দরজাটা পুরোপুরি বন্ধ করে দেয়া। রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপ নিয়ে তাদের আপত্তির কথা জাতিসংঘে জানাবে পাকিস্তান। তার আগেই অবশ্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দেন, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে ভারতের 'পরিণতি মোটেই ভালো হবে না'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন