News71.com
 International
 08 Aug 19, 11:20 PM
 220           
 0
 08 Aug 19, 11:20 PM

নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা চালু করছে ডিজনি ।।

নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা চালু করছে ডিজনি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিজস্ব স্ট্রিমিং সেবা চালু করছে ‘দ্য ওয়াল্ট ডিজনি’। এনিমেশন সিনেমাসহ ডিজনির তৈরি বিভিন্ন ছবি দেখার পাশাপাশি ‘ইএসপিএন’ এবং ‘হুলু’ চ্যানেলও দেখার সুযোগ মিলবে স্ট্রিমিং সেবাটিতে। এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজনি বিভিন্ন ফিচার উপহার দেবে গ্রাহকদের। যেমন প্রতিষ্ঠানটির নির্মিত চলচ্চিত্র। এর মধ্যে তাদের বিখ্যাত সব অ্যানিমেশন মুভি তো থাকছেই। এছাড়া তাদের তৈরি মিউজিক, বই ও টেলিভিশন প্রোগ্রামও স্ট্রিমিং করা যাবে একটি অ্যাপ থেকে। তবে মুফতে নয়, এ জন্য প্রতি মাসে গুনতে হবে ৬.৯৯ এবং ১২.৯৯ ডলার। সব কিছু ঠিক থাকলে ১২ নভেম্বর সেবাটি চালু হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন