News71.com
 International
 09 Aug 19, 11:53 AM
 156           
 0
 09 Aug 19, 11:53 AM

বিরাট শব্দে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান সুখোই-৩॥

বিরাট শব্দে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান সুখোই-৩॥

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার আসামের তেজপুরে বিমানবাহিনীর সুখোই-৩ জেটটি বিধ্বস্ত হয়। এসময় সেখানে বিরাট বিস্ফোরণের শব্দ সৃষ্টি হয়। খবরে বলা হয়েছে, আসামের তেজপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কী কারণে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এর আগেও কোনো আঘাত ছাড়াই ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গত মার্চ মাসে একটি মিগ ২৭ যুদ্ধবিমান রুটিন মহড়া দেয়ার সময় বিধ্বস্ত হয়। গত ফেব্রুয়ারিতেও মধ্য কাশ্মীরের বুদগামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন দুই পাইলট নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন