News71.com
 International
 09 Aug 19, 11:55 AM
 194           
 0
 09 Aug 19, 11:55 AM

সারদা দুর্নীতি মামলায় তৃণমুল সাংসদ শতাব্দী রায়কে দেড় ঘণ্টা জেরা॥

সারদা দুর্নীতি মামলায় তৃণমুল সাংসদ শতাব্দী রায়কে দেড় ঘণ্টা জেরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ সারদা মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে তৃণমূল সাংসদ এবং টালিউড তারকা শতাব্দী রায়কে জেরা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি ইডি দপ্তরে গেলে সারদার চিটফান্ড থেকে টাকা নেওয়ার মামলায় তাঁর সম্পৃক্ত থাকা বা না থাকার সমর্থনে বেশ কিছু নথি চান সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে ২৯ লাখ রুপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইডিকে চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন শতাব্দীর আইনজীবী। শতাব্দী রায় এবার নিয়ে তিনবার তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ হন পশ্চিমবঙ্গের বীরভূম আসনে। তাঁর বিরুদ্ধে সারদার অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়ে বিভিন্ন সময়ে পারিশ্রমিক বাবদ ৪২ লাখ রুপি নেন তিনি। যদিও বিভিন্ন কর কাটার পর তাঁর হাতে আসে ২৯ লাখ রুপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন