News71.com
 International
 09 Aug 19, 11:59 AM
 182           
 0
 09 Aug 19, 11:59 AM

টোকিও’র কাছের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত॥তিন নম্বর সতর্ক সংকেত

টোকিও’র কাছের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত॥তিন নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্কঃ চার বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের রাজধানি টোকিও’র কাছের একটি আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে আকাশের প্রায় দুই কিলোমিটার উচ্চতায় ছাইভস্ম ও ধোয়া ছড়িয়ে পড়েছে। আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, আগ্নেয়গিরির জ্বালামুখের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছোট আকারের পাথর উৎক্ষিপ্ত হতে এবং গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে পার্শ্ববর্তী বিভিন্ন শহরের ক্ষতি হতে পারে বলেও তারা জানায়।জাপানের রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত মাউন্ট আসামা থেকে রাতে অগ্ন্যুৎপাত শুরু হলে জাতীয় আবহাওয়া সংস্থা তাদের তিন নম্বর সতর্ক সংকেত জারি করে। এ ধরনের সংকেত জারির অর্থ হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ এড়িয়ে চলা এবং নিরাপদ দূরত্বে থাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন