News71.com
 International
 09 Aug 19, 02:43 PM
 183           
 0
 09 Aug 19, 02:43 PM

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ঔষধ পাচ্ছে না ইরান!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ঔষধ পাচ্ছে না ইরান!

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জীবন রক্ষাকারী ঔষধ পাচ্ছেনা বলে জানিয়েছে ইরান। তবে ওয়াশিংটন ইরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের জন্য ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলছেন, ফার্মাসিউটিক্যালসের ওপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে কারণ ঔষধ কিনতে আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জানা যায়, ইরান প্রয়োজনীয় প্রায় সব মৌলিক ঔষধই নিজে উৎপাদন করে কিন্তু এডভান্সড মেডিসিনের ক্ষেত্রে দেশটিকে আমদানির ওপরই নির্ভর করতে হয়। এক হিসেবে দেখা যায়, ইরানের প্রয়োজনীয় ঔষধের চার শতাংশ তাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে আমদানি করা ঔষধ ও তাদের মূল্যের ওপর কম তথ্যই পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন