
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র গতকাল নাগরিকদের হংকং ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। হংকংয়ে সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা শহরের বিমানবন্দর এলাকায় আজ থেকে তিন দিনের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণার পর যুক্তরাষ্ট্র এই সতর্কতা জারি করেছে। অস্ট্রেলিয়া, ব্রিটেন, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর এবং জাপান তার নাগরিকদের হংকং সফরের বিষয়ে সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্রও একই ব্যবস্থা নিল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হংকংয়ের বিক্ষোভ অনেকটা শান্তিপূর্ণভাবে চলছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আন্দোলন সংঘর্ষে রূপ নিচ্ছে। এই ধরনের আন্দোলন স্বল্প সময় আগে বা কখনো কোনো রকম সতর্কতা ছাড়াই সম্ভবত অব্যাহত থাকে।