News71.com
 International
 09 Aug 19, 08:51 PM
 181           
 0
 09 Aug 19, 08:51 PM

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লেকিমা॥চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে রেড এলার্ট জারি

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লেকিমা॥চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে  রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লেকিমা। শুক্রবার, ঘূর্ণিঝড় আঘাত হানার সতর্কতায় রেড এলার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর আগে, ঘন্টায় ১৯০ কিলোমিটারের বেশি বেগে ঘূর্ণিঝড়টি তাইওয়ানে তাণ্ডব চালায়। এ কারণে বন্ধ রাখা হয় ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও সব অফিস। বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে ৪০ হাজারের বেশি ঘর-বাড়ি। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার চীনের ঝেজিয়াং প্রদেশে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের মধ্যে ত্রাণ সরবরাহের জন্য প্রদেশটিতের জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। এছাড়া, সাংহাই উপকূলে হাজারো বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জিয়াগসু ও সানদোং প্রদেশেও ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন