News71.com
 International
 09 Aug 19, 08:52 PM
 189           
 0
 09 Aug 19, 08:52 PM

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান দুর্ঘটনা॥একই পরিবারের ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান দুর্ঘটনা॥একই পরিবারের ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি বাড়ির পেছনের দিকের উঠোনে বৃহস্পতিবার ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দেশটির পুলিশ একথা জানায়। পুলিশের ভাষ্যমতে ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পেনসিলভানিয়ার আপার মোরল্যান্ডে ভোর ছয়টার পরপরই এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান বিধ্বস্ত হয়। আপার মোরল্যান্ড বাহিনী জানায়, ওই বিমানে থাকা তিন যাত্রীর সকলেই নিহত হয়েছে বলে পুলিশ বিভাগ নিশ্চিত করেছে। বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের ১৯ বছর বয়সী মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬০ ও ৫৪ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন