News71.com
 International
 10 Aug 19, 11:52 AM
 150           
 0
 10 Aug 19, 11:52 AM

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ডোনাল্ড ট্রাম্পের তিরস্কার॥

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ডোনাল্ড ট্রাম্পের তিরস্কার॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে তিরস্কার করে বলেছেন, তিনি আমেরিকার পক্ষ থেকে ইরানকে কোনো মিশ্র সিগন্যাল দিতে পারেন না। গত বৃহস্পতিবার টুইটার পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও আমেরিকার ভেতরে মধ্যস্থতা করার জন্য কাউকে কর্তৃত্ব দেয়া হয় নি। ট্রাম্প বলেন, আমি জানি ইমানুয়েল ভালোর জন্যই করেছেন, অন্যরাও যা করেন তবে আমেরিকা ছাড়া আমেরিকার হয়ে কেউ মধ্যস্থতা করতে পারেন না। ট্রাম্প কেন এসব কথা বলেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি তবে চলতি সপ্তাহের প্রথম দিকে এক রিপোর্টে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ সম্মেলন বা জি-৭-এ আমন্ত্রণ জানিয়ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাসান রুহানির সাক্ষাৎ করাবেন। তবে স্বতন্ত্রভাবে এই রিপোর্টের সত্যতা যাচাই করা যায় নি। ইরান ও আমেরিকার মধ্যে বর্তমানে যে উত্তেজনা চলছে তা কমাতে চাইছেন ইউরোপীয় নেতারা। গত বছর পরমাণু সমেঝাতা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে বের করে নেয়ার পর এ উত্তেজনা দেখা দেয়। ট্রাম্প বেরিয়ে গেলেও ইউরোপের দেশগুলো পরমাণু সমঝোতা টিকিয়ে রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন