News71.com
 International
 10 Aug 19, 11:53 AM
 147           
 0
 10 Aug 19, 11:53 AM

পারস্য উপসাগরের নিরাপত্তায় যেকোন ব্যবস্থা নিতে ইরান কুণ্ঠাবোধ করবে না॥পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

পারস্য উপসাগরের নিরাপত্তায় যেকোন ব্যবস্থা নিতে ইরান কুণ্ঠাবোধ করবে না॥পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

আন্তর্জাতিক ডেস্কঃ কথিত ‘ইরান হুমকি’ মোকাবিলার লক্ষ্যে আমেরিকা পারস্য উপসাগরে একটি সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলে যেকোনো বহিঃশক্তির অবস্থান পারস্য উপসাগরের নিরাপত্তা বিপন্ন করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার রাতে তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি পারস্য উপসাগরকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, ইরান এই উপসাগরের নিরাপত্তাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে এবং এর নিরাপত্তা রক্ষা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। ইরান হাজার হাজার বছর ধরে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে জানিয়ে জারিফ বলেন, কাজেই বর্তমান স্পর্শকাতর মুহূর্তে এই উপসাগরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে তেহরান উদাসীন থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন